ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সাকিবের মেজাজ গরম, ঘটলো ধাওয়া-পাল্টা ধাওয়া

    সাকিবের মেজাজ গরম, ঘটলো ধাওয়া-পাল্টা ধাওয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একটু আগেই মাঠে ক্ষিপ্ত হয়ে ভেঙেছেন স্টাম্প। সাকিব আল হাসানের মেজাজ এমনিতেই হয়ে ছিল চড়া। ড্রেসিং রুমে যাওয়ার পথে তিনি আরও একবার ক্ষিপ্ত হলেন। তার সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের। 

    ছবিতে দেখা গেছে সাকিব আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন সুজনকে। আবাহনী কোচও ক্ষিপ্ত হয়ে ছুটে যেতে চাচ্ছেন সাকিবের দিকে। যদিও ঘটনা থেমে গেছে এতটুকুতেই। ঘটেনি গায়ে হাত দেওয়ার মতো অপ্রীতিকর ঘটনা। 

    মোহামেডানে সাকিবের সতীর্থ শামসুর রহমান শুভ ও বেশ কয়েকজন স্টাফ মিলে শান্ত করেন সুজনকে। সাকিবকেও ঠাণ্ডা করেন অন্য স্টাফরা। 

    ব্যাট হাতে সময়টা সাকিবের একদমই ভালো যাচ্ছে না। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছয় ম্যাচের দুটিতেই আউট হয়েছেন শূন্য রানে। ফিফটি করতে পারেননি একটিতেও। শুক্রবার আবাহনীর বিপক্ষে ম্যাচে মাঠেই মেজাজ হারিয়েছেন সাকিব আল হাসান। তবে ব্যাটিং নয়, বোলিংয়ের সময়। 

    আবাহনীর বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন সাকিব। ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে এসে মেজাজ হারিয়ে স্টাম্প ভাঙেন তিনি। মূলত ওভারের এক বল বাকি থাকতে খেলা শেষ করে দেওয়ায় ক্ষিপ্ত হন সাকিব। তুলে ফেলেন স্টাম্প। অনেকদিন ধরেই সাকিবের মানসিক অস্বস্তি নিয়ে কথা চলছিল। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ