ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পথচারীকে সালাম দিয়ে ছিনতাই করতেন তারা 

    পথচারীকে সালাম দিয়ে ছিনতাই করতেন তারা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্জন রাস্তায় পথচারীরা টার্গেট তাদের। এমন পথচারী দেখলেই সামনে গিয়ে সালাম দেয় তারা।

    তখন পথচারী দাঁড়িয়ে সালামের জবাবে নিলেই বিপদ। কারণ, ততক্ষণে পথচারীকে ঘিরে তারা সবাই ছোরা বের করে ফেলে। এরপর  ভয় দেখিয়ে সব ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

    এভাবেই দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসা একটি চক্রের ৪ সদস্যকে বৃহস্পতিবার (৯ মার্চ) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি চাকু ও ১ টি ছোরা উদ্ধার করা হয়।

    গ্রেফতাররা হলেন- মো. ওমর (১৬), মো. উজ্জল হোসেন তালুকদার (২৬), মো. মিজান (২৪) এবং মো. নয়ন (২৬)। এদের মধ্যে ওমরের বিরুদ্ধে ৩টি, নয়ন, উজ্জ্বল এবং মিজানের বিরুদ্ধে ২টি করে মামলা রয়েছে।

    শুক্রবার (১০ মার্চ) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহাসীন এই তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, গতকাল গভীর রাতে মিরপুর মডেল থানার স্বাধীন বাংলা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।  

    তিনি আরও জানান, গ্রেফতার চারজনই চিহ্নিত ছিনতাইকারী। তাদের ছিনতাইয়ের ধরন হচ্ছে তারা রাতে নির্জন এলাকায় অবস্থান করে। কেউ যাতে সন্দেহ না করে সেজন্য নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব রেখেই দাঁড়িয়ে থাকে। রাস্তায় একা কোনো পথচারী দেখলে সালাম দেয় তারা। তখন পথচারী দাঁড়ালেই সবাই ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ