ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় অনলাইনে মানববন্ধন

    শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় অনলাইনে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সাবিত আল হাসান লঞ্চডুবির ঘটনায় ঘাতক এসকেএল-৩ কার্গো জাহাজটির মালিক ও লঞ্চ চালকের বিচারের দাবিতে বিভিন্ন পেশার মানুষ অনলাইনে মানববন্ধন করেছে।

    বুধবার (৭ এপ্রিল) প্রতিভাবান সংগঠনের উদ্যোগে দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত বিভিন্নস্থান থেকে সংগঠনের সদস্যরা অনলাইন মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

    এ সময় সংগঠনের সদস্যরা শীতলক্ষ্যার মর্মান্তিক এ দুর্ঘটনায় ৩৫ জনের প্রাণহানির বিচার চেয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি নিয়ে অনলাইনের মাধ্যমে এ কর্মসূচি পালন করে থাকে। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় প্রতিভাবান সংগঠনের ভিন্ন ধরনের এ মানববন্ধনটিকে স্থানীয়রা সাধুবাদ জানায়।

    এ সময় সংগঠনের সভাপতি মো. সুমন মিয়া লঞ্চ দুর্ঘটনা এড়াতে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধ করার আহ্বান জানান। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ