ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • জাতীয় শিশু দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে ফ্রী মেডিকেল ক্যাম্প

    জাতীয় শিশু দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে ফ্রী মেডিকেল ক্যাম্প
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উপলক্ষে বোরহানউদ্দিনে ফ্রী মেডিকেল ক্যাম্প  অনুষ্ঠিত হয়েছে। 

    বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউছুফ হোসেন হুমায়ুন'র জ্যেষ্ঠ পুত্র ঢাকার স্কয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিভাগের প্রধান  প্রফেসর ডাঃ আফতাব ইউসুপ রাজ এই মেডিকেল  ক্যাম্পের আয়োজন করেন। 

    শুক্রবার বোরহানউদ্দিন পৌরসভাস্থ  জনকল্যাণ ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারে অনুষ্ঠিত  মেডিকেল  ক্যাম্পে বিশেষজ্ঞ  চিকিৎসকগণ রোগী দেখেন। মেডিকেল  ক্যাম্পে  গ্রাম-গঞ্জের কয়েকশ' অসহায় মানুষ চিকিৎসা  নিয়েছেন। ফ্রী চিকিৎসা  নিতে আসা রোগীরা জানায়, ঢাকায় গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা নেওয়া  তাদের পক্ষে সম্ভব নয়। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে  চিকিৎসা ওষুধ  পেয়ে রোগীরা উপকৃত হয়েছেন। বোরহানউদ্দিনের  দরুন বাজার এলাকা থেকে ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসেন রুবিনা বেগম। 

    তিনি বলেন, তার শিশু কন্যা সাবরিয়া ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। অর্থের অভাবে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেননি। লোকমুখে  শুনে বিনামূল্যে  বিশেষজ্ঞ  চিকিৎসকের সেবা নিতে  এখানে এসেছি । 

    তানিয়া বেগম বলেন, তার ১৬ মাস বয়সের শিশু  তোহামনি শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে।  ফ্রী মেডিকেল  ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন এখবর পেয়ে সেবা নিতে এসেছি।  এমন কার্যক্রম ভবিষ্যতে  অব্যাহত থাকলে এলাকার গরীব ও অসহায় মানুষ উপকৃত হবে বলে জানায় ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা  নিতে আসা রোগীরা। 

    প্রফেসর ডাঃ আফতাব ইউসুফ রাজ বলেন, 'অনেক দিন ধরে স্বপ্ন ছিল বোরহানউদ্দিনে ফ্রী মেডিকেল  ক্যাম্প করবো।বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বোরহানউদ্দিনে ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিতে  ঢাকা থেকে  ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন। জাতির জনকের জন্মবার্ষিকীতে ফ্রী মেডিকেল  ক্যাম্পে চিকিৎসা সেবা দিতে পেরে তাঁরাও গর্ববোধ করছেন। তিনি বলেন, 'আমি দীর্ঘদিন ধরে দৌলতখান ও বোরহানউদ্দিনের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।  করোনাকালেও মানুষের সেবা দিয়েছি। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।' 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ