ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • চালক-সুপারভাইজারসহ ৫ জনের খোঁজ মেলেনি

    চালক-সুপারভাইজারসহ ৫ জনের খোঁজ মেলেনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাকবলিত ইমাদ পরিবহনের বাসটি খুলনা থেকে রোববার (১৯ মার্চ) ভোরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। খুলনার রয়্যাল মোড়ের কাউন্টার থেকে ৪০ সিটের এ বাসটি যাত্রা শুরু করে।

    এ দুর্ঘটনায় শুধুমাত্র শিবচরেই ১৭ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও দুইজন। এছাড়া দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ইমাদ পরিবহনের রয়্যাল মোড়ের কাউন্টার মাস্টার শরীফ বলেন, বাসটি নয়জন যাত্রী নিয়ে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। দুর্ঘটনার পর খুলনার ছয়জন যাত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলেও বাকি তিনজনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এছাড়া বাসের চালক ও সুপারভাইজারের কোনো সন্ধান মেলেনি।

    তিনি আরও বলেন, যাত্রী তালিকা থেকে দেখলাম ৪০ জন যাত্রীর মধ্যে নয়জন খুলনার যাত্রী। রয়্যালের মোড় থেকে প্রথমে চারজন, পরে সোনাডাঙ্গা থেকে পাঁচজন যাত্রী উঠেন। বেশিরভাগ যাত্রী উঠেন গোপালগঞ্জ থেকে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ