ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ফাঁকা বাড়িতে নতুন ভাবিকে দেবরের ধর্ষণ!

    ফাঁকা বাড়িতে নতুন ভাবিকে দেবরের ধর্ষণ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বড় ভাইয়ের নতুন বউকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে মাদারীপুরের শিবচরে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে তার ছোটভাই নিরব শেখকে (১৯) অভিযুক্ত করে শিবচর থানায় মামলা দায়ের করেছেন।

    মামলার বিবরণে জানা গেছে, সম্প্রতি নিরবের বড় ভাইয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বড় ভাবিকে উত্ত্যক্ত করে আসছিলেন নিরব। বৃহস্পতিবার বিকালে ওই গৃহবধূর স্বামী তাকে বাড়িতে রেখে স্থানীয় বাজারে যান। এ সময় নিরব তাকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। 

    রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে আসলে গৃহবধূ তাকে ঘটনা খুলে বলেন। এ ঘটনায় আজ শুক্রবার সকালে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন।

    শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ছাড়াও আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ