ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মোবাইল কিনে না দেয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

    মোবাইল কিনে না দেয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরে মোবাইল কিনে না দেয়ায় কৃষক বাবার সঙ্গে অভিমান করে দশম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

    শুক্রবার (১১ জুন) বিকেল ৪টায় সদরের ঘটমাঝি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ঘটমাঝি গ্রামের কৃষক তালেব আকনের ছেলে শফিকুল ইসলাম স্থানীয় অ্যাডভোকেট দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। কিছুদিন ধরে বাবা তালেব আকনের কাছে একটি মোবাইল ফোন কিনে দেয়ার দাবি করে আসছিল সে। কিন্তু আর্থিক সচ্ছলতা না থাকায় ছেলেকে মোবাইল কিনে দিতে পারেননি কৃষক বাবা।

    এ নিয়ে শুক্রবার বেলা ১২টার দিকে পরিবারে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ছেলে ঘরের ভেতর থেকে দরজা আটকিয়ে দেয়। বিকেল ৪টা বেজে গেলেও শফিকুল বের না হলে পরিবারের লোকজন দরজা ভেঙে দেখে ঘরের ভেতরে ঢুকে দেখে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়েছে শফিকুল। তখন পরিবারের লোকজন তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    শফিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ