ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • বাড়ির ছোটরা যখন রোজা রাখে, তাদের জন্য  

    বাড়ির ছোটরা যখন রোজা রাখে, তাদের জন্য  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাড়ির ছোটরা যখন রোজা রাখতে শুরু করে, তাদের উৎসাহ দিতে চাই স্পেশাল ইফতার আইটেম। বাইরের ভাজাপোড়া খাবার না এনে ঘরেই তৈরি করুন দারুণ মজার ক্রিসপি চিকেন ফ্রাই।

    জেনে নিন সহজ রেসিপি
    উপকরণ
    মুরগির বুকের মাংস পছন্দমতো ছোট ছোট টুকরো করে নিন এক কাপ। রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, হলুদ, মরিচ, গোলমরিচ, জিড়ার গুঁড়া আধা চা চামচ করে, সয়া সব, টমেটো সব এক চা চামচ করে ও লবণ স্বাদমতো ।

     এছাড়া কর্নফ্লাওয়ার এক চা চামচ, ময়দা ১কাপ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, সরিষা গুঁড়া আধা চা চামচ, ভাজার জন্য তেল পরিমাণমতো।

    যেভাবে করবেন
    প্রথমে মাংসের টুকরোগুলো ওপরের সব মশলা ও সস দিয়ে মেখে আধাঘণ্টা রেখে দিন।

    এবার ময়দা, লবণ, গোলমরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, সরিষা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মুরগির টুকরোগুলো এই ময়দার মিশ্রণে গড়িয়ে নিয়ে এক বাটি পানির মধ্যে ১০ সেকেন্ড রেখে তুলে নিন। এবার আবারও মাংসের টুকরোগুলো ময়দার মিশ্রণে দিয়ে খুব ভালো করে ঝেঁকে নিন।

    একটি পাত্রে তেল গরম করে মাংসগুলো সোনালি করে ভেজে তুলুন। পছন্দের সস ও সালাদ দিয়ে পরিবেশন করুন। ইফতারে বাড়ির ছোট-বড় সবাই খুশি হয়ে যাবে এই ক্রিসপি চিকেন ফ্রাই খেয়ে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ