ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ওমরাহ করতে সৌদির পথে সেই পান বিক্রেতা

    ওমরাহ করতে সৌদির পথে সেই পান বিক্রেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হজের টাকা জোগাড়ের জন্য তিনমাস ধরে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে মিষ্টি পান বিক্রি করা সেই ইমান আলী অবশেষে সৌদি যাচ্ছেন।

    ওমরাহ হজ করতে সোমবার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেন কুয়াকাটা পৌর মেয়রের প্রতিনিধি মো. আবু বকর হাওলাদার।

    তিনি বলেন, রোববার কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের নির্দেশে আমি তাকে সঙ্গে করে ঢাকায় নিয়ে যাই। আজ দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি। আড়াইটার দিকে সৌদি আরবের উদ্দেশ্যে তার বিমান ছেড়ে যায়।

    বৃদ্ধ ইমান আলী এখমান্দারের (৯০) বাড়ি পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের বিড়াজোড়া গ্রামে। তিনি দুই ছেলের বাবা। তারা পেশায় কাঠমিস্ত্রি। নিজেদেরই খেয়ে-পরে সংসার টেকানো দায়, তাই বাবার এ আশা পূরণ করতে পারছিলেন না দুই ছেলে।

    ইমান আলীর হজ্জ করার ইচ্ছা নিয়ে ১৭ মার্চ সংবাদ প্রকাশিত হয়। এর দুদিনের মাথায় বৃদ্ধের হজ্জের পুরো দায়িত্ব নেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ। তার নির্দেশে কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার নিজে এ বৃদ্ধের সব দায়িত্ব নেন।

    কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ১৯ মার্চ সংসদ সদস্যের নির্দেশে আমি তাকে নিয়ে ঢাকা যাই। সব কাগজপত্র ঠিক করার পর হজ্জে যাওয়ার প্রস্তুতি করে দেই। আজকে তার ফ্লাইট কিন্তু আমি যেতে না পারায় আমার একজন প্রতিনিধি তার সঙ্গে দেই।

    খোঁজ নিয়ে জানা যায়, ইমান আলীর হজ্জের দায়িত্ব নেওয়া সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ আরও একজন অন্ধ মানুষকে হজ করার জন্য পাঠিয়েছেন। তাদের দেখভালের জন্য একজন প্রতিনিধি ও একমাস সৌদি আরবে থাকার সকল ব্যয়ভার তিনি দিয়েছেন।

    বৃদ্ধ ইমান আলী বলেন, আমার হজ্জ যাত্রায় অবদান রাখা প্রত্যেকটি মানুষকে সালাম জানাই। পবিত্র মক্কায় গিয়ে সবার জন্য দোয়া করবো।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ