ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • ইফতারে রাখুন কাঁচা আমের শরবত

    ইফতারে রাখুন কাঁচা আমের শরবত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাজারে এখন কাঁচা আম বেশ সহজলভ্য। কাঁচা আম খেতে সবাই পছন্দ করেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সি এর কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

    বিভিন্ন সংক্রমণ থেকে শরীর রক্ষা করে ভিটামিন সি। গরমের এ সময় শরীরের ভিটামিন সি এর চাহিদা পূরণে কাঁচা আমে ভরসা রাখুন। গরমে এক গ্লাস কাঁচা আমের শরবত খেলে যেন মুহূর্তেই স্বস্তি মেলে।


    বিশেষ করে সারাদিন রোজা রাখার পর এক গ্লাস ঠান্ডা কাঁচা আমের শরবত পান করলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে, আবার শরীরে মিলবে পুষ্টিও। চলুন জেনে নেওয়া যাক কাঁচা আমের শরবত তৈরির রেসিপি-


    উপকরণ

    ১. কাঁচা আম ২টি (ছোট টুকরো করে কেটে নেওয়া)
    ২. কাঁচামরিচ ২টি
    ৩. পুদিনাপাতা ১ টেবিল চামচ
    ৪. চিনি পৌনে ১ কাপ
    ৫. বিট লবণ ১ চা চামচ
    ৬. ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ ও
    ৭. ঠান্ডা পানি ১ লিটার।

    পদ্ধতি

    সব উপকরণ একসঙ্গে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি শরবত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ