ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা আরও কমলো শ্রীলঙ্কার

    সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা আরও কমলো শ্রীলঙ্কার
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরাসরি বিশ্বকাপ খেলার ক্ষীণ সম্ভাবনা জিইয়ে রাখতে শ্রীলঙ্কার প্রয়োজন সিরিজের সব ম্যাচেই জয়। কিন্তু প্রথম ম্যাচে বাজেভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে তারা লড়াইয়ের সুযোগই পেল না। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ভেস্তে গেল বৃষ্টিতে। তাতে ভেসে গেল লঙ্কানদের বিশ্বকাপ আশার অনেকটুকুও। 

    ক্রাইস্টচার্চে মঙ্গলবার (২৮ মার্চ) টানা বৃষ্টিতে টসই হতে পারেনি এই ম্যাচে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭৬ রানে গুটিয়ে দিয়ে ১৯৮ রানের জয়ে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড। এই ম্যাচ থেকে পাওয়া ৫ পয়েন্টে শ্রীলঙ্কার পয়েন্ট এখন ২৩ ম্যাচে ৮২। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা আছে এখন ৯ নম্বরে। 

    স্বাগতিক ভারতসহ পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে। সেখানে ৭ দলের সরাসরি খেলা চূড়ান্ত। বাকি ১টি জায়গা নিয়ে চলছে লড়াই। ৮৮ পয়েন্ট নিয়ে আপাতত ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সব ম্যাচ শেষ। শ্রীলঙ্কার সামনে সুযোগ আছে শেষ ম্যাচে জিতে তাদেরকে টপকে যাওয়ার। 

    তবে সম্ভাবনায় আপাতত এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ৭৮ পয়েন্ট নিয়ে আপাতত তারা আছে ১০ নম্বরে। তবে নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ বাকি আছে তাদের। সেই সিরিজের ৩ ম্যাচ জিতলে তারা টপকে যাবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে। সেক্ষেত্রে বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবিয়ানদের ও লঙ্কানদের। নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজের শেষ ম্যাচটি হ্যামিল্টনে, আগামী শুক্রবার।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ