ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • মসজিদে এসির তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

    মসজিদে এসির তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জে মসজিদের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজিদ শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) সকালে পৌর এলাকার শাহেদ নগর বেপারিপাড়া জামে মসজিদের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

    সাজিদ শহরের সয়াগোবিন্দ মহল্লার সমশের শেখের ছেলে।

    সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, শনিবার সকালে শাহেদ নগর বেপারীপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে এসি সংযোগের বৈদ্যুতিক তারের সঙ্গে সাজিদের মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

    তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক মসজিদের এসির তার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মৃত সাজিদের পাশে তারের সঙ্গে প্লাস লাগানো ছিল। খবর পেয়ে নেসকোর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ