ঢাকা রবিবার, ২৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের পিতার মৃত্যুবার্ষিকী আজ  বিএম কলেজের ফিজিক্স ভবনে সম্মেলনের মাধ্যমে ‘জাগৃহী খেলাঘর’র নতুন কমিটি ঘোষণা কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক ও সেরা রিপোর্টার হলেন সুহাদ  অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের ইন্তেকাল শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেয়ে বাড়িতে ফেরার পর শিক্ষককে হত্যার হুমকি আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬শিক্ষক বরিশাল জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন গৌরনদীর হুসনে আরা জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : গোলাম পারওয়ার ১৬১ দেশ পেরিয়ে পিরামিডের দেশে কাজী আসমা
  • ‘মরা মুরগি’ বিক্রি: যুবকের কারাদণ্ড

    ‘মরা মুরগি’ বিক্রি: যুবকের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মরা ব্রয়লার মুরগির মাংস বিক্রি করতে গিয়ে আহাদ মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকালে ঈশ্বরগঞ্জ পৌর হাটে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। তার কাছ থেকে আশি কেজি মরা ব্রয়লার মুরগির মাংস জব্দ করা হয়।

    এ ঘটনায় অভিযুক্ত যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই)মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান শুক্রবার বিকালে ঈশ্বরগঞ্জ পৌর শহরে সাপ্তাহিক হাট বসে। ওই হাটে আহাদ ও সাগর নামে দুই যুবক ব্রয়লার মুরগীর মাংস কেটে বিক্রি করছিলেন। এসময় মাংস থেকে দুর্গন্ধ ও মাংসের উপরে মাছি উড়তে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা মাংসসহ আহাদ মিয়াকে আটকে রাখেন।  

    পরে ঘটনাটি থানা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলমকে জানালে তিনি ঘটনাস্থলে এসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানকে বিষয়টি জানান।

     

    তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আহাদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছে। আজ শনিবার তাকে কারাগারে পাঠানো হবে।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ