ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যালয় উদ্বোধনকালে এনসিপির মধ্যে রক্তক্ষয়ী সংঘাত, আহত ২০ অবসরভাতার দাবিতে বরিশালে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন লেবাননের ভূমিতে ইসরাইলের হামলায় বাংলাদেশি নারীর মৃত্যু  বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন
  • মুন্সিগঞ্জে বাস–ট্রাক সংঘর্ষে চারজন নিহত, আহত ১৯

    মুন্সিগঞ্জে বাস–ট্রাক সংঘর্ষে চারজন নিহত, আহত ১৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। 

    আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়।

    নিহতরা হলেন-শরীয়তপুরের সখিপুর উপজেলার সাইফুল (৩৫) ও হাজেরা খাতুন (৬০), নড়িয়া উপজেলার মো. আরিফ কাজি। তবে নিহত আরেক নারীর পরিচয় জানা যায়নি।

    জেলা পুলিশ সুপার মাহফুজ আল মামুন জানিয়েছেন, নিহত চারজনের মধ্যে দুইজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ