ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • দৌলতখানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

    দৌলতখানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে তীব্র গরমে  বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন । কিছুদিন ধরে  প্রচন্ড তাপদাহে রোজাদারসহ  শ্রমজীবি মানুষের ভোগান্তির শেষ নেই। গরমে  মানুষের দুর্ভোগ লাঘবে বিশেষ নামাজ আদায় করে  মহান আল্লাহর দরবারে চোখের জল ফেলে প্রার্থনা করেছেন এলাকার মুসল্লিরা। 

    বৃহস্পতিবার (২০ এপ্রিল)  সকাল ৯টায় দৌলতখান উপজেলার মিয়ারহাট সংলগ্ন একটি মাঠে মিয়ারহাট বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের  আয়োজনে বৃষ্টির জন্য  বিশেষ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাতও করা হয়। 

    নামাজের ইমামতি করেন দৌলতখানের মিয়ারহাট বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি নোমান কাসেমী।  মুফতি নোমান বলেন, তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির  জন্য মহান সৃষ্টিকর্তার কাছে  মুসল্লিরা চোখের পানি ফেলে প্রার্থনা করেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ