ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঈদের রেসিপি: বিফ তেহারি

    ঈদের রেসিপি: বিফ তেহারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিভিন্ন উৎসব-আয়োজন থেকে শুরু করে ঘরোয়া আয়োজনে বিফ বা গরুর তেহারি খেতে পছন্দ করেন সবাই। সাধারণত বিভিন্ন বিরিয়ানির দোকান থেকেই বিফ তেহারি খাওয়া হয় বেশি।

    এবারের ঈদে খুব সহজে রাঁধতে পারবেন তেহারি। রেসিপি অনুযায়ী এটি রান্না করলে ঠিক বিরিয়ানির দোকানের মতোই হবে, রইলো রেসিপি-

    ১. গরুর মাংস ১ কেজি
    ২. পোলাও চাল আধা কেজি
    ৩. পেঁয়াজ কুচি পরিমাণমতো
    ৪. লবঙ্গ ২-৩টি
    ৫. তেজপাতা ১টি
    ৬. ঘি ১ চা চামচ
    ৭. পানি পরিমাণমতো
    ৮. লবণ পরিমাণমতো
    ৯. আলুবোখারা ৭-৮টি
    ১০. এলাচ ৩-৪টি
    ১১. আদা বাটা ২ টেবিল চামচ
    ১২. ধনে গুঁড়ো ১ চা চামচ
    ১৩. গরম মসলার গুঁড়া ১ চা চামচ
    ১৪. মরিচের গুঁড়া ১ চা চামচ
    ১৫. জিরা ১ চা চামচ
    ১৬. বাদাম বাটা আধা কাপ
    ১৭. পোস্ত বাটা ২ টেবিল চামচ
    ১৮. তেল পরিমাণমতো
    ১৯. কাঁচা মরিচ ৫-৬টি
    ২০. পেঁয়াজ বেরেস্তা পরিমাণমতো।

    প্যানে তেল গরম করে ঘি, পেঁয়াজ কুচি, লবঙ্গ, তেজপাতা ও পোলাও চাল ভালোভাবে ভেজে নিন কিছুক্ষণ। এরপর পরিমাণমতো পানি, লবণ, আলু বোখারা ও এলাচ ভালোভাবে মিশিয়ে ঢেকে দিন।


    এরপর প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন। বাটিতে আদা বাটা, ধনে গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, জিরা, বাদাম বাটা ও পোস্ত বাটা নিয়ে ফ্রাইপ্যানে ঢেকে ভালোভাবে কষাতে হবে।

    কষানো হলে এলাচ, দারুচিনি, লবঙ্গ ও গরুর মাংস দিয়ে রান্না করুন। এরপর কাঁচা মরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে সসপ্যানে পোলাওয়ের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ দমে রাখুন। ব্যস তৈরি হয়ে গেল গরুর তেহারি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ