ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুরসহ নিহত ৩

    ভোলায় সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুরসহ নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুরসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলায় এক ভ্যানচালক এবং বোরহানউদ্দিন উপজেলায় জামাই-শ্বশুর নিহত হয়েছেন। 

    পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আজগর আলী (৩০) এবং তার শ্বশুর মনির শরীফ মোটরসাইকেলে তাদের এক আত্মীয়ের জানাজায়  যাচ্ছিলেন। ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার বৈদ্যর পোল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা দুইজন প্রাণ হারান। 

    বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) মো. রাজীব হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

    অপরদিকে, সকালে সদর উপজেলার ভোলা-ইলিশা সড়কের পরাণগঞ্জ এলাকায় ইঞ্জিন চালিত ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষে ভ্যানচালক আরিফ হোসেন (৩০) ঘটনাস্থলেই মারা যান। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ