ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বাসের ধাক্কায় দুই স্কুলছাত্রীসহ নিহত ৪

    বাসের ধাক্কায় দুই স্কুলছাত্রীসহ নিহত ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাই‌লের ধনবা‌ড়ী‌তে বা‌সের ধাক্কায় বেটারিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ‌ ঘটনায় আহত হ‌য়েছেন আরও ১০ জন।

    নিহতদের মধ্যে দুইজন স্কুলছাত্রী। রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌ‌নে ১টার দি‌কে টাঙ্গাইল-জামালপুর সড়‌কের উপ‌জেলার বা‌ঘিল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।  

    নিহতরা হলেন- উপজেলার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও বাঘিল গ্রামের কালাম মিয়া মেয়ে রশনি আক্তার ও একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথি আক্তার, ব্যাটারিচালিত অটোরিকশার চালক উপজেলার নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে হামিদ মিয়া (৬৫), গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়া ছেলে মোস্তফা মিয়া (৫২)।
     
    ধনবা‌ড়ী থানার উপপ‌রিদর্শক (এসআই ) ইদ্রিস আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

    তিনি বলেন, জামালপুর থে‌কে ঢাকাগামী যাত্রীবা‌হী একটি বাস পেছন থেকে ঘটনাস্থলে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ‌তে ঘটনাস্থ‌লেই তিনজন নিহত হন। এছাড়া আ‌রও ৪ জনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস‌টি আটক করা হ‌য়ে‌ছে। তবে এর চালক পলাতক রয়েছে।  

    এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

    দুর্ঘটনার বিষয়ে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারজানা আফরোজ জেমি বলেন, জামালপুর থে‌কে ঢাকাগামী এসটি এক্সপ্রেস পরিবহনের একটি বাস দ্রুত গতিতে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে বাসটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লে অটোরিকশার চালকসহ ৪ যাত্রী নিহত হন। এছাড়া আহত অবস্থায় আরও অন্তত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাস‌টি আটক করা হ‌য়ে‌ছে।  এখনও হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ