ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • কক্সবাজারের দুর্গম পাহাড়ে ৬ ডাকাত গ্রেফতার

    কক্সবাজারের দুর্গম পাহাড়ে ৬ ডাকাত গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড় কেন্দ্রিক রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপ ছালে বাহিনীর সাথে গোলাগুলির পর অস্ত্র ও গুলিসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

    এদের মধ্যে রয়েছে- ছালেহ বাহিনীর প্রধান হাফিজুর রহমান প্রকাশ ছালে উদ্দীন, তার সহযোগি সোহেল ডাকাতও। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব।

    বিষয়টি নিয়ে আজ শনিবার (৬ মে) বেলা ১২ টায় আনুষ্ঠানিক ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব-১৫ এর মিডিয়া সেল।

    এর আগে, শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে র‌্যাবের একটি দল গহীন পাহাড়ে এ অভিযান শুরু করে। এতে র‌্যাবকে লক্ষ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। রাত ১১টা পর্যন্ত গোলাগুলির পর ৬ জনকে গ্রেফতার করা হয়।

    টেকনাফ থানা পুলিশের তথ্য বলছে, গত ৬ মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ দাবি ঘটনায় ৭ টি মামলা হয়েছে। এসব মামলায় ৪৬ জনকে আসামি করা হয়েছে। যার মধ্যে গ্রেফতার হয়েছে ১৩ জনকে। এসব ঘটনায় ২৩ জনকে অপহরণে তথ্য আসলেও প্রকৃত তথ্য ভিন্ন।

    এলাকাবাসীর তথ্য বলছে, গত ৭ মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক ৬০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ অপহৃত ৫ রোহিঙ্গা শিশু ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ৪ দিন পর শনিবার মুক্তি পেয়েছেন। সর্বশেষ সোমবার ২ জন সহ ২০ জন মুক্তিপণ ছাড়া ফিরলেও অন্যান্যরা মুক্তিপণে ফিরেছেন।

    টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণের ঘটনায় রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপ সালমান, ছালে, আবু আলা ও নবী হোসেন গ্রুপের সদস্যরা জড়িত। পাহাড়ের আশপাশে এলাকার সাধারণ মানুষ হিসেবে পরিচিত স্থানীয় লোকজন তাদের সহযোগি হিসেবে কাজ করছেন।

    পুলিশের অভিযান তথ্য পাহাড়ে অবস্থান নেয়া সন্ত্রাসীদের আগাম বলে দেয়া, মুক্তিপণের টাকা আদায়ে সহযোগিতা করা ছাড়াও সন্ত্রাসীদের পাহাড়ে খাবার সরবরাহ করে এই সহযোগিতার কাজটি করছেন।

    টেকনাফ থানার ওসি আবদুল হালিম জানিয়েছেন, রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী প্রধান সালে উদ্দিনের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ ৬টির বেশি মামলা রয়েছে।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ