ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জ্ঞনভিত্তিক আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে: এমপি মুকুল  

    জ্ঞনভিত্তিক আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে: এমপি মুকুল  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'শিক্ষকরা জাতির বিবেক।শিক্ষকরাই কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞানভিত্তিক শিক্ষায়  শিক্ষিত করে  তুলবেন। তাহলেই  প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের   স্বপ্ন পূরণ হবে। 'ভোলার দৌলতখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ  অনুষ্ঠানে  ভোলা-২ আসনের সংসদ সদস্য  আলী আজম মুকুল  এসব কথা বলেন। 

    এমপি মুকুল বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ বিনির্মাণের শুরুতে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ হাজার প্রাথমিক  বিদ্যালয় জাতীয়করণ  করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নেতৃত্বে  বর্তমান সরকার প্রাথমিক  শিক্ষা ও শিক্ষকদের  জন্য  কাজ করে  যাচ্ছে। 

    মঙ্গলবার (৯ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়েজিত এক অনুষ্ঠানে  উপজেলার ৯১ টি প্রাথমিক  বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর  আলম খান'র সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের  সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর,  পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা পরিষদের মহিলা   ভাইস  চেয়ারম্যান আইনুন নাহার রেনু,  ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু। 

    উপজেলা প্রাথমিক  শিক্ষক সমিতির সম্পাদক শফিকুর রহমান ডাবলুর সঞ্চালনায়  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,  উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রপ্ত)  তৌহিদুল ইসলাম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ