ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • কলাবাগানে সাংবাদিকের গলায় ফাঁস, বান্ধবী আটক

    কলাবাগানে সাংবাদিকের গলায় ফাঁস, বান্ধবী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস রোডের একটি বাসায় কুদরত-ই খুদা ওরফে হৃদয় নামের এক সাংবাদিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

    প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে অভিমানে আত্মহত্যা করতে পারেন হৃদয়।

    মঙ্গলবার (৯ মে) দুপুরে লেক সার্কাস রোডের ওই বাসার ছাদের চিলেকোঠা থেকে এ সাংবাদিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

    কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, যমুনা টেলিভিশনের মাধ্যমে খবর পেয়ে কলাবাগান ৯৫ লেক সার্কাস রোডের বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করবেন এমন একটি পোস্ট যমুনা টেলিভিশনের ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে দিয়েছিলেন বলে জানা গেছে।

    আত্মহত্যার কারণ জানতে চাইলে ওসি সাইফুল ইসলাম বলেন, সাত বছর ধরে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাংবাদিক কুদরত-ই খুদার। হয়তো সে সম্পর্কের জেরে অভিমান থেকে তিনি আত্মহত্যা করতে পারেন। প্রাথমিকভাবে আমরা এমনটিই ধারণা করছি।

    মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


    এদিকে কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ জানিয়েছেন, এ ঘটনায় নিহত সাংবাদিকের এক বান্ধবীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ