ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • সি‌টি মেয়র সা‌দিক আব্দুল্লাহ‌কে সাংবা‌দিক ইউ‌নিয়‌ন বরিশালের ফুলেল শু‌ভেচ্ছা

    সি‌টি মেয়র সা‌দিক আব্দুল্লাহ‌কে সাংবা‌দিক ইউ‌নিয়‌ন বরিশালের ফুলেল শু‌ভেচ্ছা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ‌কে ফুলেল  শু‌ভেচ্ছা জানিয়েছেন সাংবা‌দিক ইউ‌নিয়‌ন, বরিশাল এর নব‌নির্বাচিত নেতৃবৃন্দ।

    আজ রবিবার সন্ধ্যায় সিটি মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ‌র বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। 

    এ সময় উপস্থিত ছিলেন সাংবা‌দিক ইউ‌নিয়‌ন বরিশাল এর নবনির্বাচিত  সভাপতি দৈনিক দেশ রূপান্তর’র ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফিরদাউস সোহাগ, সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর স্টাফ রিপোর্টার রাহাত খান, সহ-সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার কাওছার হোসেন রানা, কোষাধ্যক্ষ দৈনিক ইত্তেফাকের অফিস প্রধান শাহিন হাফিজ, কার্যনির্বাহী সদস্য আঞ্চলিক দৈনিক আজকের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেন ও ফোকাস বাংলার স্টাফ করেসপন্ডেন্ট মো. মিজানুর রহমান। 

    এছাড়াও উপস্থিত ছিলেন ডিবিসি টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধার অপূর্ব অপু, মাছরাঙা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান গিয়াস উদ্দীন সুমন, দীপ্ত টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েল, আঞ্চলিক দৈনিক ভোরের আলোর রিপোর্টার তন্ময় নাথ প্রমুখ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ