ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • দেশের দ্বিতীয় নারী মেয়র জায়েদা

    দেশের দ্বিতীয় নারী মেয়র জায়েদা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে গাজীপুর সিটি নির্বাচনে দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে দ্বিতীয় নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জায়েদা খাতুন। হলফনামায় পেশা ব্যবসা লিখলেও মূলত গৃহিণী জায়েদা তার ছেলের পরিচয়েই নির্বাচনে লড়েছেন, পেয়েছেন জয়ও।

    সারা জীবন উত্তরসূরি হিসেবে রাজনীতিতে বিভিন্ন জন সক্রিয় থাকলেও এবারের ব্যতিক্রমী ঘটনাটি সবার মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। 

    জায়েদা খাতুনের ছেলে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তিনি ছিলেন এ নগরীর দ্বিতীয় মেয়র। ২০১৮ সালে তিনি বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তবে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠায় তিনি মেয়াদ শেষ করতে পারেননি। 

    সাময়িক বরখাস্ত হন দল থেকে। পরে নির্বাচনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে হন স্থায়ী বহিষ্কার। ওই অবস্থায় মাকে নিয়ে তিনি মাঠে সক্রিয় হন। আর ফেরেন জয় নিয়ে।  

    জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন ‘স্বশিক্ষিত’। তিনি হলেন এ নগরীর তৃতীয় মেয়র; আর দেশের ইতিহাসে দ্বিতীয় নারী মেয়র। তিনি বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটে হারিয়েছেন।

    উল্লেখ্য, দেশের প্রথম নারী সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি।

    হলফনামা অনুযায়ী জায়েদা খাতুনের জন্ম ১৯৬২ সালের ১ ফেব্রুয়ারি। তার স্বামী মো. মিজানুর রহমান পাঁচ বছর আগে মার গেছেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী। তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য নেই।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ