ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গাজীপুর সিটি নির্বাচন: কে কত ভোট পেলেন

    গাজীপুর সিটি নির্বাচন: কে কত ভোট পেলেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরের নির্বাচনে বৃহস্পতিবার (২৫ মে) দিনভর চোখ ছিল পুরো দেশের। সকাল ৮টা থেকে শুরু হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ; চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। মধ্যরাতে শেষ হয় ভোট গণনার কাজ। পরে রাত দেড়টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

    রিটার্নিং কর্মকর্তা জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আট প্রার্থী। এতে টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। তাদের ভোটের ব্যবধান ১৬ হাজার ১৯৭।

    এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান হাতপাখা প্রতীকে ৪৫ হাজার ৩৫২ ভোট, সরকার শাহনূর ইসলাম হাতি প্রতীকে ২৩ হাজার ২৬৫ ভোট, গণফ্রন্ট থেকে মাছ প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৯৭৪ ভোট, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীকে এম এম নিয়াজ উদ্দিন পেয়েছেন ১৬ হাজার ৩৬২ ভোট, জাকের পার্টি থেকে মো. রাজু আহাম্মেদ গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২০৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. হারুন-অর-রশীদ ঘোড়া প্রতীকে ২ হাজার ৪২৬ ভোট পেয়েছেন।

    এ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪৮০টি, আর ভোটকক্ষ তিন হাজার ৪৯৭টি। মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২, নারী পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা ছিল ১০ হাজার ৯৭০ জন। এর মধ্যে প্রিসাইডিং অফিসার ৪৮০, সহকারী প্রিসাইডিং অফিসার তিন হাজার ৪৯৭ এবং পোলিং অফিসার ছয় হাজার ৯৯৪ জন।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ