ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • অল্পের জন্য পরিবারসহ বেঁচে গেলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার

     অল্পের জন্য পরিবারসহ বেঁচে গেলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কমর আব্বাস খোখর ও তার পরিবারের সদস্যদের বহনকারী প্রাইভেটকারের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হলেও তিনিসহ তার পরিবারের সদস্যরা অক্ষত আছেন।

    শুক্রবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


    প্রাইভেটকারটিতে ডেপুটি হাইকমিশনার কমর আব্বাস খোখর, তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, মেয়ে হুদা আব্বাস খোখর, ছেলে মোহাম্মদ খোখর ছিলেন।

    এ ঘটনায় বাসের চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।


    ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল বিশ্বাস বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। কিছু সময় তারা থানায় অবস্থান করে শ্রীমঙ্গল চলে গেছেন।

    পুলিশ জানায়, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কমর আব্বাস খোখর নিজে প্রাইভেটকার চালিয়ে পরিবার নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা লোকাল দুরন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটির কিছুটা ক্ষতি হলেও ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা বেঁচে যান। পরে তারা থানায় কিছুক্ষণ অবস্থান করে শ্রীমঙ্গল চলে যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ