ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ‘চেতনানাশক খাইয়ে’ তাবলিগে যাওয়া ১৫ মুসল্লির টাকা লুট

    ‘চেতনানাশক খাইয়ে’ তাবলিগে যাওয়া ১৫ মুসল্লির টাকা লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় খাবারের সঙ্গে ‘চেতনানাশক খাইয়ে’ তাবলিগে যাওয়া ১৫ মুসল্লির কাছ থেকে টাকা লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে এদের মধ্যে গুরুতর অসুস্থ ১৩ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আব্দুল কাদের নামের এক মুসল্লি জানান, দিনাজপুর, ফরিদপুর, কুমিল্লা ও বগুড়া থেকে ১৫ জন মুসল্লি গত বুধবার রাতে ভোলার একটি মসজিদে অবস্থান নেন। পরে দুপুরে তারা ভোলা সদর উপজেলার ভেদুরিয়া গ্রামের ফয়েজুল রহমান মাস্টার বাড়ি জামে মসজিদে অবস্থান নেন। সেখানে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। 

    গতকাল ভোরের ওই মসজিদের ইমাম- মুয়াজ্জিন নামাজ পড়ার জন্য তাদের ডাকলেও গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তারা। পরে দুজন মুসল্লি কিছুটা সুস্থ হলে তাদের সহযোগিতায় সবাইকে হাসপাতালে নেওয়া হয়। তাদের দাবি খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে প্রায় এক লাখ টাকা নিয়ে গেছে।

    ভোলা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আল মামুন জানান, পুলিশের একটি টিম হাসপাতাল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ