ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ডাবল সেঞ্চুরির আক্ষেপ নেই শান্তর, ‘যতটুকু হয়েছে খুশি’

    ডাবল সেঞ্চুরির আক্ষেপ নেই শান্তর, ‘যতটুকু হয়েছে খুশি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যে আত্মবিশ্বাস-আস্থায় স্বাচ্ছন্দ্যে খেলছিলেন, তা দেখে অনেকেরই মনে হয়েছিল- টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করে ফেলতে পারেন নাজমুল হোসেন শান্ত।

    কিন্তু বেশি আক্রমণাত্মক হয়ে সে সুযোগ হাতছাড়া করেছেন এ বাঁহাতি টপ অর্ডার। তাই আউট হয়ে যখন ফিরে যাচ্ছিলেন, তখন শরীরী অভিব্যক্তিতে ফুটে উঠেছিল রাজ্যের হতাশা।

    তবে কেন যেন মুখে তা মানতে চাইলেন না শান্ত। খেলা শেষে গণমাধ্যমের সামনে কথা বলতে এসে শান্ত শুনলেন, আরও বড় ইনিংস খেলতে পারতেন; ডাবল সেঞ্চুরির সুযোগ হাতছাড়া, পোড়াচ্ছে কি না? শান্তর জবাব, ‘না। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ খুশি।’

    আফগানদের ধারবিহীন বোলিং মোকাবিলা কি সহজ ছিল? এমন প্রশ্নে শান্তর উত্তর, ‘আমার কাছে কাজে সহজ মনে হয়নি। আমি যে প্ল্যানে ব্যাটিং করার চেষ্টা করছিলাম সেটা শুধু এক্সিকিউট করার চেষ্টা করেছি। ক্লিয়ার মাইন্ড ছিল একদম আমি কী করতে চাই। এজন্য মনে হয় আপনাদের কাছে মনে হয় সহজ মনে হচ্ছে। কিন্তু প্রথম থেকেই আমাকে কষ্ট করেই ব্যাটিং করতে হয়েছে।’

    মাহমুদুল হাসান জয়কে নিয়ে দীর্ঘ সময় কাটিয়ে দ্বিতীয় উইকেটে ২১২ রানের বড়সড় জুটি গড়েছেন। তারপরও দিন শেষে বাংলাদেশের পাঁচ-পাঁচটি উইকেট খোয়া গেছে। সেটা কি খুব বেশি?

    শান্তর তা মনে হয় না। তিনি বলেন, ‘এখন যেভাবে মুশফিক ভাই আর মিরাজ ব্যাটিং করছে আমার মনে হয় এটা যদি বড় হয় তাহলে মাঝের ওই দুই-একটা উইকেট হয়তো প্রভাব ফেলবে না। আমরা জুটিটা যদি বড় করতে পারি, টিম ভালো অবস্থায় যাবে। চতুর্থ বা পঞ্চম দিনে উইকেট কী হবে, সেটা এখনই বলা মুশকিল।’

    প্রচণ্ড গরম। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকাই কঠিন। সেখানেক সারাদিন ব্যাটিং করা খুব কষ্টকর কাজ। কতটা কষ্ট হয়েছে? জানতে চাইলে শান্ত বলেন, ‘আমরা শেষ কয়েকটা দিন যেভাবে অনুশীলন করেছি, সেটার প্যাটার্নও ছিল অনেকটা এরকম যে, এত গরমে আমরা কীভাবে ম্যাচটি খেলবো বা ওই অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করবো। গরম অবশ্যই ছিল। কিন্তু আমরা ভালোভাবে শেষ করছি।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ