ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের

    বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

    (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের টঙ্গীতে হোসেন মার্কেট এলাকার বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে কারখানায় ফিরে যান শ্রমিকরা।

    পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে কারখানার শ্রমিকরা চলতি জুন মাসের বেতন ও ঈদুল  আজহার বোনাসের টাকা পরিশোধের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছেন কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে বেতন বোনাসের টাকা পরিশোধের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি কারখানা কর্তৃপক্ষ।

    প্রতিদিনের মতো আজ সোমবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। পরে ফের কারখানা কর্তৃপক্ষের কাছে গেলে তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার কাজ বন্ধ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় অবস্থান নেন।

    গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গণি বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে নেয়া হয়েছে। শ্রমিক ও কারখানা মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ