ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৮ টাকা, ছাগলের ২০

    গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৮ টাকা, ছাগলের ২০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর সারা দেশে গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৪৫ থেকে ৪৮ টাকা। তবে ঢাকায় এই চামড়া বিক্রি হবে ৫০ থেকে ৫৫ টাকায়। 

    এছড়াও সারা দেশে খাসি ছাগলের চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরি ছাগলের চামড়া দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা দরে। রোববার রবিবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান। গত বছর ঢাকার বাইরে গরুর চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা। আর ঢাকায় ছিল ৪৭ থেকে ৫২ টাকা। এবার সার্বিক পরিস্থিতির কারণে গরুর চামড়ার দাম বাড়াতে হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তবে খাসি এবং বকরির চামড়ার দাম গতবারের মতোই রাখা হয়েছে বলেও জানান তিনি।

    চামড়ার দাম কমানোর চেষ্টায় কারসাজি করা হলে সরকার রফতানির অনুমতি দেবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, ‘কারসাজির মাধ্যমে চামড়ার দাম কমানো হলে সরকার কাঁচা চামড়া রফতানির অনুমোদন দেবে।’ চামড়ার দাম নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রশাসন মনিটরিং করবে বলেও জানান তিনি। এসময় চামড়ায় দেওয়ার জন্য লবণের চাহিদা অনেক বেড়ে যায় জানিয়ে মন্ত্রী বলেন, অনেক ব্যবসায়ী লবণের দাম বাড়িয়ে দেন। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় বাজার মনিটরিং করবে।

    তাছাড়া এবছর তাপমাত্রাও অনেক বেশি। একারণে লবণ ছাড়া চামড়া সহজেই নষ্ট হয়ে যেতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এবার অনেক গরম। তাই ব্যবসায়ীরা যেন সহজেই লবণ কিনতে পারেন, সে বিষয়টি খেয়াল রাখতে শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। লবণের সংকট যেন না হয়, দামও যেন না বাড়ে; তা মনিটরিং করতে শিল্প মন্ত্রণালয়কে জানানো হয়েছে।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ