ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • পদ্মায় নৌকাডুবি: কৃষকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

    পদ্মায় নৌকাডুবি: কৃষকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে নৌকাডুবিতে এনামুল হক (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এক শিশুসহ আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

    মঙ্গলবার (২৭ জুন) বিকেল পৌনে ৩টার দিকে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর টিকরপাড়া বালুগ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তি আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে। নিখোঁজরা হলেন একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে নেজাম উদ্দিন (৫৭), মৃত সোহরাবের ছেলে আব্দুর রহমান (৫২) ও চর দেবীনগর এলাকার সুমন আলীর ছেলে পাখি (১৩)।

    সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এনামুল হকসহ আরও তিন-চারজন মিলে আলাতুলি ইউনিয়নের মধ্যচর থেকে ফসল নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিল। ছয়রশিয়া আসার পথে রানীনগর টিকরপাড়া বালুগ্রাম এলাকায় আসলে নৌকাটি হঠাৎ ঝড়ো হাওয়ায় ডুবে যায়। পরে স্থানীয়রা নদী থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে। বাকিরা নিখোঁজ।

    ওসি আরও বলেন, রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ