ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বাড়তি ভাড়া এড়াতে ট্রাক-পিকআপেই ছুটছে মানুষ

    বাড়তি ভাড়া এড়াতে ট্রাক-পিকআপেই ছুটছে মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া এড়াতে খোলা ট্রাক-পিকআপে চড়েই বাড়ি ছুটছে মানুষ। মঙ্গলবার (২৭ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

    যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদযাত্রায় বাসে দ্বিগুণ, জায়গাভেদে তিনগুণ ভাড়াও আদায় করা হচ্ছে। কম ভাড়ায় যাতায়াতের সুবিধার জন্য ট্রাক-পিকআপেই চলাচল করছেন ঘরমুখী মানুষ।

    ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে ময়মনসিংহের উদ্দেশে ৩০০ টাকায় ঈদযাত্রী তুলছিলেন ট্রাকচালক লিয়াকত।

    তিনি বলেন, গতকাল রাতে ঢাকায় কাঁচামাল নিয়ে ঢুকেছিলাম। ভোর রাতে ঢাকা থেকে বের হয়ে টঙ্গী এলাকায় যাত্রী তোলার অপেক্ষায় আছি। সকালের দিকে যাত্রী কম থাকায় বিকেল পর্যন্ত অপেক্ষা করে ট্রাক নিয়ে বের হয়েছি। এখন সড়কে অনেক যাত্রী, খালি যাওয়ার চেয়ে ঈদের আগে কিছু টাকা আয় হবে।


    লিয়াকতের ট্রাকে ময়মনসিংহে যাচ্ছিলেন মো. আজিজুল। আজিজুল জানান, দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাসে উঠতে পারিনি। ঢাকা থেকে যে বাসগুলো ময়মনসিংহ যাচ্ছে তা যাত্রীতে পরিপূর্ণ, ভাড়া নিচ্ছে কয়েকগুণ বেশি। ট্রাকে ৩০০ টাকায় ময়মনসিংহের বাইপাস পর্যন্ত যাচ্ছি। বাসের চেয়ে কম ভাড়ায় যেতে পারবো। বৃষ্টি ঠেকাতে সঙ্গে ছাতাও নিয়েছেন বলে জানান তিনি।

    ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শেরপুর যাওয়ার উদ্দেশে জনপ্রতি ৩৫০ টাকা ভাড়ায় পিকআপে রওয়ানা হয়েছেন আতিকুল ইসলাম। তিনি জানান, তারা ২১ জন আছেন। সবাই পাশাপাশি কারখানায় কাজ করেন। বাড়ি শেরপুরের আশপাশে। বাসে অতিরিক্ত ভাড়া, বাস পেতে ভোগান্তিসহ নানা কারণে পিকআপ ভাড়া করে একসঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে ঝুঁকির সঙ্গে আনন্দও আছে। বৃষ্টি ঠেকাতে বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি বিশেষভাবে ছাউনি প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

    মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, মহাসড়কে অনেক যাত্রী। অনেকেই ঝুঁকি নিয়ে চলাচল করছে। আমাদের নজরে আসা মাত্রই আমরা তাদের বুঝিয়ে নামিয়ে দিচ্ছি। যাত্রীদের অনুরোধ করবো পিকআপ-ট্রাক পরিহার করে ঝুঁকিমুক্ত ঈদযাত্রা করার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ