ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

    চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‍আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক। হঠাৎ কেন সংবাদ সম্মেলন ডাকলেন তামিম ইকবাল? এ নিয়ে গুঞ্জনের শেষ ছিল না। তামিম ক্যামেরার সামনে আসার আগেই আঁচ করা গিয়েছিল বড়সড় কিছু হতে যাচ্ছে। শেষ পর্যন্ত তাই হলো। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।   

    আজ বৃহস্পতিবার(৬ জুলাই) চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে নিজের অবসরের কথা ঘোষণা দেন বাংলাদেশি তারকা। চট্টগ্রামের একটি হোটেলে নিজের ক্যারিয়ারের ইতি টানার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তামিম। জানান, গতকাল আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটিই তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকল।

    কান্না ভেজা কণ্ঠে অবসরের ঘোষণা দিয়ে তামিম বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে। মনে হয়েছে এটাই আমার সেরা সময়, অবসর নেওয়ার।’

    সেই সঙ্গে পরিবার ও ভক্ত-সতীর্থদের ধন্যবাদ দিতেও ভুল করলেন না তামিম, ‘আমি আমার পরিবারের সদস্যদে সঙ্গে কথা বলছি। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। আমার বাবাকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমার সতীর্থ ও ভক্তদের ধন্যবাদ জানাই।

    এর আগে ২০২২ সালের ১৬ জুলাই হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম। এরপর থেকে শুধুমাত্র দেশের হয়ে টেস্ট ও ওয়ানডেতে দেখা যায় তাকে।

    এবারও হঠাৎ করেই সরে দাঁড়ালেন বাকি দুই ফরম্যাট থেকে।  ২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান তামিম। মাঝে কেটে গেছে ১৬ বছর। এর মধ্যে ওয়ানডেতে খেলেছেন ২৪১টি ম্যাচ। ৩৬.৬২ গড়ে রান করেছেন ৮ হাজার ৩১৩। পাশাপাশি টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে করেছেন ৫ হাজার ১৩৪ রান। আর ৭৮টি টি-টোয়েন্টি খেলে ২৪.০৮ গড়ে ১ হাজার ৭৫৮ রান করে গত বছর অবসর নেন।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ