ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • এক ইলিশের দাম সাড়ে ৭ হাজার টাকা

    এক ইলিশের দাম সাড়ে ৭ হাজার টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে জেলেদের জালে ধরা পড়েছে দুই কেজি ১৫ গ্রামের একটি ইলিশ মাছ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্য ঘাটের তসলিম নামে এক আড়তদার জেলেদের কাছ থেকে সাত হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন।

    আড়তদার তসলিম জানান, স্থানীয় রাজ্জাক মাঝির ট্রলারের জেলেদের জালে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের সময় ইলিশটি ধরা পড়ে। তারা মাছটি বিক্রির জন্য শুক্রবার দুপুরে ঘাটে আনেন। এটি সাত হাজার ১০০ টাকায় কিনে নেন তিনি। লঞ্চযোগে মাছটি ঢাকায় পাঠানো হচ্ছে। সাড়ে সাত হাজার টাকা হলেই মাছটি বিক্রি করবেন তিনি।

    এ বিষয়ে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, নদীতে ডুবোচরের কারণে মাছ কম পাওয়া যাচ্ছে। মাছ কম পাওয়ায় তাই দামও বেশি। তবে ভালোভাবে বৃষ্টি নামলে নদীতে প্রচুর ইলিশ মিলবে। তখন মাছের দাম কমে আসবে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ