ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • জামালকে আর্জেন্টিনার জার্সি পাঠিয়েছেন মার্তিনেস

    জামালকে আর্জেন্টিনার জার্সি পাঠিয়েছেন মার্তিনেস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিছুদিন আগেই বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তার সঙ্গে দেখা হয়নি বাংলাদেশের ফুটবল সংক্রান্ত কারোই।

    বিমানবন্দরে মার্তিনেসের সঙ্গে দেখা করতে অপেক্ষায় ছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে তার সঙ্গে দেখা হয়নি আর্জেন্টাইন গোলরক্ষকের।   এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। এবার বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিজের স্বাক্ষর করা জার্সি পাঠিয়েছেন মার্তিনেস। বাংলাদেশ থেকে কলকাতা সফরে গিয়েছিলেন তিনি। বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা  দুই দিন আগে কলকাতা থেকে চলে গেছেন। যাওয়ার আগে বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াকে একটা জার্সি দিয়ে গেছেন।  

    জার্সিতে জামালের জন্য শুভেচ্ছা বার্তা হিসেবে মার্তিনেস লিখেছেন, ‘চিয়ার্স জামাল। ’ জামাল সেই জার্সি এখনো হাতে পাননি বলে জানিয়েছেন। কলকাতা থেকে ঢাকায় জামালের সঙ্গে কথা বলেন ক্রীড়া উদ্যোক্তা ভারতের শতদ্রু দত্ত। কীভাবে কখন এই জার্সি জামালের হাতে তুলে দেওয়া যায় তা নিয়ে কথা হয়েছে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ