ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত প্রতাপে জিতে গেলো ভারতের মেয়েরা

    টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত প্রতাপে জিতে গেলো ভারতের মেয়েরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ১১ বছর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলতে নেমে ভারতীয় নারী দলের কাছে ৭ উইকেটে হেরে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সাদামাটা ব্যাটিংয়ের পর ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ে ভারতের বিপক্ষে হারতে হয় তাদের। ফলে সিরিজে পিছিয়ে পড়ল অধিনায়ক নিগার সুলতানার দল।

    রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৪ রান করে বাংলাদেশ। জবাবে ২২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় সফরকারীরা।

    এর আগে সবশেষ ২০১২ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরের মাঠে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। এই মাঠে সেটাই ছিল মেয়েদের প্রথম ও একমাত্র সিরিজ। দীর্ঘ দিন পর ফেরাটা রঙিন করতে পারল না তারা।

    আগে ব্যাট করে এদিন ভারতকে বড় কোনো চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। শুরুতে বেশ কিছু উইকেট তুলে চেপে ধরতে পারলে ভিন্ন কিছু হতে পারতো। সূচনাটা অবশ্য ভালো ছিল তাদের। রানের খাতা খোলার আগেই শেফালি ভার্মাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মারুফা। এরপর জেমিমাহ রদ্রিগেজকে বোল্ড করে দিয়ে আশা জাগিয়েছিলেন সালমা খাতুন।

    কিন্তু স্মৃতি মান্দানার সঙ্গে ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌরের জুটিই ম্যাচ  থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। স্মৃতিকে ফিরিয়ে এ জুটি ভাঙেন সুলতানা খাতুন। এরপর বাকি কাজ ইয়াস্তিকা ভাটিয়াকে নিয়ে  শেষ করেন অধিনায়ক হারমানপ্রিত।

    ভারতীয় অধিনায়ক অবশ্য আউট হতে পারতেন অনেক আগেই। ব্যক্তিগত ২৪ রানে থাকা অবস্থাতেই সুলাতানার বলে টপএজ হয়ে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু অবিশ্বাস্যভাবে সে ক্যাচ ছেড়ে দেন এই স্পিনার। শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থাকেন হারমানপ্রিত। ৩৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি। স্মৃতির ব্যাট থেকে আসে ৩৮ রান। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন সুলতানা। একটি শিকার মারুফার।

    এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই খেলতে থাকে বাংলাদেশ। তবে ইনিংসের পঞ্চম ওভারে মিন্নু মানির উপর চড়াও হন শামিমা সুলতানা। টানা দুই বলে একটি ছক্কা ও চার মেরে রানের গতি বাড়ান তিনি। তবে এর পরের বলে আরও একটি হাঁকাতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন শামিমা। ভাঙে বাংলাদেশের ২৭ রানের ওপেনিং জুটি।

    এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে দলের হাল ধরেন সাথি। আমানজট কোউরের করা ইনিংসের সপ্তম ওভারে টানা তিনটি বাউন্ডারি মারেন তিনি। তবে ২৫ রানের জুটি গড়ে পুজা ভাস্ট্রাকারের শিকার হন এই ওপেনার স্কোর বোর্ডে আর ৫ রান যোগ হতে অধিনায়ক নিগার সুলাতানাকেও হারায় বাংলাদেশ। তাতে কিছুটা চাপে পড়েন তারা।

    অধিনায়ককে হারানোর পর উইকেটে নেমে দেখেশুনেই খেলতে থাকেন স্বর্ণা। সোবহানার সঙ্গে ২১ রানের জুটির পর রিতু মনির সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন এই ব্যাটার। তবে রানের গতিও কমে আসে। মাঝে ১০ ওভারে মাত্র একটি বাউন্ডারি পায় বাংলাদেশ। ১৭ ও ১৮তম ওভারে স্বর্ণা একটি করে ছক্কা হাঁকালেও শেষ দুই ওভারে আসেনি কোনো বাউন্ডারি। ফলে মাঝারী পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ