ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভোলায় অগ্নিক‍াণ্ডে পুড়লো ২২ বসতঘর-গোডাউন-কারখানা

    ভোলায় অগ্নিক‍াণ্ডে পুড়লো ২২ বসতঘর-গোডাউন-কারখানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখান উপজেলায় অগ্নিকাণ্ডে ২২টি বসতঘর, গোডাউন, দোকান ও কারখানা পুড়ে গেছে। এতে প্রায় ৩ কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় এ অগ্নিক‍াণ্ড ঘটে।

    ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক  লিটন আহমেদ বলেন, ভোরে একটি বেকারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। 

    তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুই বসতঘর, একটি বেকারির দোকান, একটি প্লাস্টিক কারখানা ও ১৯ টি গোডাউন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ করছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ