ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • ভারতের বিপক্ষে ওয়ানডেতে ঐতিহাসিক জয় বাংলাদেশের মেয়েদের

    ভারতের বিপক্ষে ওয়ানডেতে ঐতিহাসিক জয় বাংলাদেশের মেয়েদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মনে হয়েছিল, অর্ধেক ইনিংসেই খেলা শেষ! ম্যাচটা সহজেই জিতে যাবে ভারত। বাংলাদেশের মেয়েরা যে ৪৩ ওভারে ১৫২ রানেই গুটিয়ে গিয়েছিল!

    তবে বাংলাদেশের বোলাররা অবিশ্বাস্য কিছু করে দেখালেন। এই ছোট্ট পুঁজি নিয়েও তারা হারিয়ে দিলেন ভারতের মতো শক্তিশালী দলকে।


    মিরপুর শেরে বাংলায় সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ভারতকে ৪০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

    এই জয়ে গড়া হয়ে গেছে নতুন ইতিহাস। এটিই ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের মেয়েদের। ওয়ানডেতে ষষ্ঠ দেখায় ভারতের বিপক্ষে প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল।


    বৃষ্টির কারণে ৪৪ ওভার বেঁধে দেওয়া হয়েছিল বাংলাদেশের ইনিংসে। এক ওভার বাকি থাকতেই ১৫২ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।

    টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কউর। ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান শারমীন আক্তার। কোনো রানই করতে পারেননি তিনি। ১৩ রান করেন মুর্শিদা খাতুন। ২৭ রানে আউট হন ফাজানা হক।

    অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৩৯ রান করেন ৬৪ বল খেলে। এছাড়া সুলতানা খাতুনের ১৬, মুর্শিদা খাতুন ১৩, রাবেয়া খান ১৩ এবং ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে অপরাজিত ১২ রান।


    ভারতের আমানজাত কউর একাই নেন ৪ উইকেট। ২ উইকেট নেন দেবিকা ভাইদিয়া এবং ১ উইকেট দীপ্তি শর্মার।

    বৃষ্টি আইনে ভারতের সামনে ৪৪ ওভারে বেঁধে দেওয়া ১৫৪ রানের লক্ষ্য। শুরু থেকেই ভারতকে চাপে রাখেন বাংলাদেশি বোলাররা। ৬১ রানের মধ্যে ৫ শীর্ষ ব্যাটারকে সাজঘরে ফেরান তারা।

    এরপর আমানজাত কউর ও দীপ্তি শর্মা ষষ্ঠ উইকেটে ৭১ বলে ৩০ রানের জুটি গড়ে ম্যাচটা প্রায় ভারতের দিকে নিয়ে এসেছিলেন। ২৯তম ওভারে জোড়া আঘাত হানেন মারুফা আক্তার।


    টানা দুই বলে আমানজাত (১৫) ও স্নেহা রানাকে (০) ফিরিয়ে ভারতকে আবার ব্যাকফুটে ঠেলে দেন এই পেসার। পরের ওভারের প্রথম বলে ভারতের শেষ ভরসা দীপ্তি শর্মাকেও (৪০ বলে ২০) আউট করেন দেন রাবেয়া খান।

    অর্থাৎ টানা তিন বলে তিন উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত ৩৫.৫ ওভার খেলে ১১৩ রানে অলআউট হয় হারমিনপ্রিত কউরের দল।

    মারুফা আক্তার ২৯ রানে নেন ৪টি উইকেট। ৩০ রানে ৩ উইকেট শিকার রাবেয়া খানের।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ