ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ঢাকা-১৭ উপ-নির্বাচন জয়ের পথে আরাফাত

    ঢাকা-১৭ উপ-নির্বাচন জয়ের পথে আরাফাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ১২৪টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ১১৪ কেন্দ্রের ফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৬ হাজার ৫৮৮।

    একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম পেয়েছেন ৫ হাজার ১০২ ভোট। সোমবার (১৭ জুলাই) বিকেল থেকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই ফল ঘোষণা শুরু হয়। ফল ঘোষণা করছেন ঢাকা-১৭ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

    সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ভোটাররা।

    উপ-নির্বাচনের সাধারণ কেন্দ্রে ১৯ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র পাহারায় ২১ জনের পুলিশ-আনসারের সমন্বয়ে ফোর্স নিয়োজিত ছিল। এ ছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ১৫টি, র‍্যাবের ছয়টি টিম ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য নিয়োগ করা হয় ২৫ জন নির্বাহী ও ৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেটকে।

    ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। এ ছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ