ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • ‘ফাইনালে’ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি জিতলো বাংলাদেশ

    ‘ফাইনালে’ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি জিতলো বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগের চার ম্যাচে দুই দলই জিতেছিল দুইটি করে ম্যাচ। পঞ্চম ও শেষ ম্যাচটি তাই ছিল অলিখিত ফাইনালের মতোই। আর সেই ফাইনাল জিতে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

    সোমবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। জবাবে ১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

    লক্ষ্য তাড়ায় আরিফুল ইসলাম ও আদিল বিন সিদ্দিকের ব্যাটে ভয়ের ভিত পায় বাংলাদেশ। চার নম্বওে নেমে ৭৬ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলেন আরিফুল। আর ওপেনিংয়ে নামা আদিল করেন ৫৮ রান। ৭০ বলে ৭টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি।

    তৃতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। আদিলের বিদায়ের পর অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিয়েছিল প্রোটিয়ারা। এক দিক আগলে সতীর্থদের সঙ্গে ছোট ছোট জুটিতে দলকে এগিয়ে নেন আরিফুল। দক্ষিণ আফ্রিকার লিয়াম অল্ডার ৪টি ও জুয়ান জেমস ৩টি উইকেট পান।

    এর আগে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় টাইগার যুবারা। দুই পেসার রাহনাত বর্ষণ ও রিজান হোসেনের তোপে শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা। এরপর দুই বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি ও রাফিউজ্জামান রাফির ঘূর্ণিতে মাঝারী পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
     
    প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন ডাভিড টিগার। ৮৯ বলে ৩টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া জুয়ান জেমস ৩২ ও রিচার্ড সেলেটসুয়ানি ২৭ রান করেন। বাংলাদেশের পক্ষে ৪৩ রানের খরচায় ৩টি উইকেট নেন রাব্বি। এছাড়া ২টি করে উইকেট পান বর্ষণ, রাফি ও রিজান।  

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ