ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না
  • রাজশাহী মেডিকেল কলেজে আরও ১২ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেল কলেজে আরও ১২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১২ জন মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ জুন) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১৫ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।

    এদের মধ্যে ৮ জন করোনায়, তিনজন করোনা উপসর্গ নিয়ে এবং একজন করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা রোগী। এর আগে গত ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন, ৮ মে ৮ জন, ৯ জুন ৮ জন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন ৪ জন, ১৩ জুন ১৩ জন এবং ১৪ জুন ১২ জন হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন।

    রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১২ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালের আইসিইউতে চারজন মারা গেছেন। তিনজন করে মারা গেছেন ৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ১৬ ও ২২ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। 

    করোনা সংক্রমণে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর দুজন এবং নওগাঁর একজনসহ মোট ৮ জন মারা গেছেন। এ ছাড়া উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর একজন করে মোট তিনজন মারা গেছেন। সংক্রমণ থেকে সেরে ওঠা আরেকজন মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

    উপপরিচালক আরও বলেন, ২৭৩ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩২৫ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৮ জন। 

    এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩৬ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৩১ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। এই একদিনে হাসাপাতাল ছেড়েছেন ৪৩ জন।

    সোমবার (১৪ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৭ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৩৭১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৪০ ও রামেক ল্যাবে ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

    পরীক্ষার অনুপাতে নওগাঁয় সবেচেয়ে বেশি ৪৭ দশমিক ২৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়। এ ছাড়া নাটোরে ৩৩ দশমিক ৩৩, রাজশাহীতে ৩০ দশমিক ৯২ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ২১ দশমিক ৩৬ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ