ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু
  • র‌্যাব সাধারণ মানুষের জানমাল রক্ষায় কাজ করছে : মহাপরিচালক

     র‌্যাব সাধারণ মানুষের জানমাল রক্ষায় কাজ করছে : মহাপরিচালক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় এনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভ‚মিকা রেখে যাচ্ছে। এর ফলে জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে তারা। 

    সারা দেশে র‌্যাবের কার্যক্রম পরিচালনা করতে পনেরোটি ব্যাটালিয়ন রয়েছে। যা প্রতিনিয়ত সাধারণ মানুষের জানমাল রক্ষায় কাজ করছে। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নবনির্মিত র‌্যাব ৬-এর ক্যাম্প উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
    এ সময় র‌্যাব প্রধান আরো বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব বদ্ধপরিকর। গোপালগঞ্জে কোটালীপাড়ায় বোমা হামলার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা ও বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় জড়িত মুফতি হান্নানসহ অন্যান্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে র‌্যাব।

    এ ছাড়া বিভিন্ন সময়ে ডাকাত ও দস্যুরা খুন-ধর্ষণ-মাদকসহ অন্যান্য অপরাধের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।

    তিনি বলেন, গোপালগঞ্জে র‌্যাব ক্যাম্প ছিল না। যার কারণে অপরাধ সংঘটিত হলে খুলনা থেকে এসে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হতো। এলিট ফোর্স র‌্যাব সেবা নিশ্চিত করতে গোপালগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীর নির্দেশে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র‌্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপন করা হলো।

    গোপালগঞ্জে স্থাপিত র‌্যাব ক্যাম্প মাদক, সন্ত্রাসসহ অন্যান্য অপরাধ দমনে কার্যকর ভ‚মিকা পালন করবে। এ সময় র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলি আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভ‚মি) মিলন সাহা, ওসি মুহাম্মদ ফিরোজ আলম, কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ