ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ‘বিএনপির এক দফার আন্দোলন দেশে অস্থিরতা সৃষ্টি করছে’

    ‘বিএনপির এক দফার আন্দোলন দেশে অস্থিরতা সৃষ্টি করছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ওই নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। গুরুত্বপূর্ণ ও কঠিন ওই নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি।

    ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের আধুনিকায়ন ও স্মার্ট কার্যক্রমের শুরুতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এক মাস সংস্কার কাজের পর গতকাল শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কার্যক্রমের ব্যবহার শুরু হয়। বিএনপির এক দফার আন্দোলন দেশে অস্থিরতা সৃষ্টি করছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ এমন অস্থিরতা চায় না। সাধারণ মানুষ তাদের প্রতিহত করবে। 

    অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আশাও ব্যক্ত করেন প্রবীণ এই রাজনীতিক। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

    এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ আশারফ হোসেন লাভু, সহসভাপতি অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুছ, পৌর প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকনসহ দলীয় নেতারা।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ