ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • যাত্রী সেজে মালামাল লুট, গ্রেফতার ৬

    যাত্রী সেজে মালামাল লুট, গ্রেফতার ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    সিএনজি অটোরিকশায় যাত্রী সেজে বসতেন চারজনের একটি দল। সামনে চালক ও তার পাশে দুজন। পেছনে আরও একজন। টার্গেট গলায় সোনার চেইন ও কানে দুল পরা নারী। রিকশাতে এমন নারীদের যেকোন স্থানে যাবে বলে উঠিয়ে নিতো। মাঝ রাস্তায় ঘটতো অঘটন। হঠাৎ অটোরিকশা থেকে ফেলে দিত হাতে থাকা মাল্টা। পরে ওই যাত্রীকে বলতো মাল্টা উঠাতে।

    মাল্টা উঠাতে গেলেই টান দিয়ে নিয়ে নিতো সোনার চেইন বা কানের দুল। এতেও কাজ না হলে কৌশলে খাওয়াতো চেতনানাশক কোক। কোক থেরাপিতে ব্যর্থ হলে সরাসরি নাকে মলম লাগিয়ে সব কিছু লুটে নিত চক্রটি। চক্রের ছয় সদস্যকে গ্রেফতারের পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। 

    রবিবার এ তথ্য নিশ্চিত করেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন। 

    কুমিল্লার বরুড়া উপজেলার তলাগ্রাম এলাকার ভাউয়াল বাড়ির পাশ থেকে অটোরিকশাসহ ওই চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে বরুড়া থানা পুলিশ। তারা হলেন, রাসেল (২৭), মোসাঃ সেলিনা আক্তার ওরফে শিল্পী (৪৫), মোঃ লিটন মিয়া (২৩), মোঃ সুমন (৩০), মোঃ মারুফ ওরফে আশিক (৩১) ও  সুমাইয়া ওরফে শিউলী (১৯)। গ্রেফতার মোঃ মারুফ ওরফে আশিকের (৩১) বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি অটোরিকশা,  ছয় পিস মাল্টা ও বিভিন্ন ধরনের চেতনানাশক দ্রব্য উদ্ধার করা হয়। 

    এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, গ্রেফতারের পর তাদের বরাতে এসব তথ্য বেরিয়ে আসে। শুধু স্বর্ণের চেইন বা কানের দুল নয়। তারা যেসময় যেই সুযোগ পেতো তাই নিয়ে নিতো। মলম লাগিয়ে মানুষকে অজ্ঞান করে এসব কাজ করতো। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ