ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • দেশবরেণ্য প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    দেশবরেণ্য প্রবীণ সাংবাদিকের  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বুধবার (২৬ জুলাই) রাত ১০টায় রাজধানীর রামপুরায় নিজ বাসায় মারা যান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও বাসসের সাবেক বার্তা সম্পাদক শাহজাহান মিয়া। পারিবারিক সূত্রে এ কথা জানা গেছে। তার বয়স হয়েছিল ৮২ বছর।বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান  প্রধানমন্ত্রী।

    মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তিনি বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ইউনাইটেড হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসা নেন। এরপর বাসায় নিয়ে আসা হয় তাকে।

    একজন বীর মুক্তিযোদ্ধা এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব শাহজাহান মিয়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, তার দাফনের স্থানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। শাহজাহান মিয়ার জন্ম মুন্সীগঞ্জ জেলায়।
    বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাংবাদিকদের পক্ষে অন্যতম নেতৃত্বে ছিলেন। অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুবার সাধারণ সম্পাদক, পাঁচবার সভাপতি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ছিলেন। কাজ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থায়। অবসরে যান প্রধান বার্তা সম্পাদক হিসেবে।

    বাসস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং বাসসের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা শাহজাহান মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ