ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সকাল থেকে বিকেল পর্যন্ত আজ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

    সকাল থেকে বিকেল পর্যন্ত আজ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা উত্তর ও দক্ষিণের সব থানায় আজ রোববার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। পাশাপাশি সারা দেশের প্রতিটি থানায় দলটি বিক্ষোভ সমাবেশ করবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ চলবে।

    শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জরুরি এই সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

    বিএনপির  অগ্নি সন্ত্রাস আবার শুরু হয়ে গেছে এবং আওয়ামী লীগ তা প্রতিহত করবে বলে জানান ওবায়দুল কাদের। নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন তিনি।

    ওবায়দুল কাদের গতকাল মাতুয়াইলে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রসঙ্গে কথা বলেন। বিএনপির নেতা কর্মীদের দেওয়া আগুনে তিশা পরিবহন, শ্রাবণ পরিবহন, স্বদেশ পরিবহনের বাস পুড়ে ছাই হয়ে গেছে বলেন তিনি। বিএনপির নেতা কর্মীরা সেখানে থাকা পুলিশ ভ্যানে হামলা করে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন। বিএনপি বিভিন্ন প্রাইভেটকার, মোটরসাইকেল ভাঙচুর করেছে। রাস্তার পাশে থাকা অনেক গাড়িতে হামলা করেছে বলেন তিনি। 

    রাজধানীতে মোট সাতটি বাসে বিএনপি হামলা চালায়, ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

    গাবতলী, উত্তরা ও ধোলাইখালসহ বিভিন্ন এলাকায় পুলিশের ওপর বিএনপি নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের হামলায় সূত্রাপুর থানা-পুলিশের উপপরিদর্শক নাঈম গুরুতর আহত হয়েছেন। নারায়ণগঞ্জে অবস্থান কর্মসূচি থেকেও তারা পুলিশের ওপর হামলা করে। এ সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আহত হয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।

    আওয়ামী লীগ   বিএনপিরটা দেখে কর্মসূচি দেয় না বলে মন্তব্য করেন কাদের। তিনি বলেন, ‘গতকাল শুক্রবার এক কিলোমিটারের মধ্যে করেছি, কোনো ঘটনা ঘটেনি। তার কারণ, আমরা সংঘাত করতে সভা-সমাবেশ করিনি। সংঘাতের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তায় ছিলাম, আছি এবং থাকব।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ