ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ
  • মনপুরায় নিখোঁজের দুইদিন পর জেলের মরদেহ উদ্ধার

    মনপুরায় নিখোঁজের দুইদিন পর জেলের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় মেঘনায় নিখোঁজের দুইদিন পর এক জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার বেলা ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রাম সংলগ্ন পূর্ব পাশের মেঘনার কুমার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

    এর আগে শুক্রবার সকালে উপজেলার মনপুরা ইউনিয়নের তুলাতলী মসজিদ ঘাট সংলগ্ন মেঘনা নিখোঁজ ছিলেন ওই জেলে।

    মৃত জেলে হলেন, উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের কলাতরীরচরের লুৎফুর রহমানের ছেলে শাকিব (২৫)। তিনি সাইফুল মাঝির নৌকায় জেলে হিসাবে মাছ ধরতেন।

    জানা যায়, গত শুক্রবার সকালে উপজেলার তুলাতলী মসজিদ ঘাট নদীর পাড় থেকে সাঁতরিয়ে মাছ ধরা নৌকায় উঠতে গিয়ে মেঘনার প্রবল স্রোতেরটানে ভেসে যায় জেলে শাকিব। 

    পরে জেলেরা দ্রæত নৌকা চালিয়ে মেঘনায় খোঁজ করলেও তাকে পায়নি। পরে নিখোঁজের দুইদিন পর রোববার সকালে তাঁর লাশ উদ্বার করা হয়।

    মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ