ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এবার কয়লা সংকটে বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

    এবার কয়লা সংকটে বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। রোববার (৩০ জুলাই) ভোর সাড়ে ৪টা থেকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

    রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ার উল আজিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কয়লা ফুরিয়ে যাওয়ায় প্ল্যান্টটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। নতুন করে কয়লা আমদানি হলে ফের চালু হবে বিদ্যুৎকেন্দ্রটি।


    আনোয়ার উল আজিম আরও বলেন, সর্বশেষ গত ১৩ জুলাই ইন্দোনেশিয়া থেকে ৩১ হাজার মেট্রিক টন কয়লা আসে এই বিদ্যুৎকেন্দ্রে। তবে তা ফুরিয়ে গেলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

    এর আগে গত ৩০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ থাকে। রক্ষণাবেক্ষণের কাজ শেষে গত ১০ জুলাই চালু হয় বিদ্যুৎকেন্দ্রটি। কিন্তু চালু হওয়ার ছয়দিনের মাথায় কেন্দ্রটির টারবাইন ত্রুটির কারণে ১৬ জুলাই থেকে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন। এর আগেও যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণসহ নানা সমস্যায় কয়েক দফায় বন্ধ থাকে রামপাল বিদ্যুৎকেন্দ্রটি।

    ১৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট গত বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যিকভাবে উৎপাদনে যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ