ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে: ইরান জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম যুদ্ধবিরতির কিছুক্ষণ আগেই ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৭ কলমের মতো দেখতে প্রাণঘাতী অস্ত্র ‘পেন গান’ সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা ২১ এপ্রিল, ভোট ১২ মে সব উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর মহাসমাবেশ: পঞ্চগড়ের ২০ হাজার নেতাকর্মী ছুটলেন রংপুর

    প্রধানমন্ত্রীর মহাসমাবেশ: পঞ্চগড়ের ২০ হাজার নেতাকর্মী ছুটলেন রংপুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় মহাসমাবেশে যোগ দিচ্ছেন পঞ্চগড়ে-২ আসনের প্রায় ২০ হাজারের অধিক আওয়ামী লীগ নেতাকর্মীরা।

    মহাসমাবেশ সফল করতে বুধবার (২ আগস্ট) সকাল থেকে উৎসবমুখোর পরিবেশে জেলা আওয়ামী লীগের উদ্যোগে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে দলীয় কার্যালয়সহ বেশ কয়েকটি স্থানে একত্রিত হন। এরপর বিভিন্ন যানবাহনে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন নেতাকর্মীরা। সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন দিক নির্দেশনা শুনতে মূলত তাদের এই যাত্রা।

    শহরের শেরে বাংলা পার্কে দলীয় কার্যালয়ের সামনে কথা হয় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে। তারা সময় সংবাদকে বলেন, দীর্ঘদিন পর উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর আগমন। আর এই আগমনকে সফল করতে এবং সম্মেলনে অংশগ্রহণ করতে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেছি।

    পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট সময় সংবাদকে বলেন, দীর্ঘদিনের প্রতিক্ষার পর প্রধানমন্ত্রী রংপুরে আসছেন। প্রধানমন্ত্রীর সম্মেলনকে সফল করতে জেলার সব নেতাকর্মীদের নিয়ে আমাদের এই যাত্রা।

    সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম সময় সংবাদকে বলেন, আজকের এই দিনটি পঞ্চগড়ের পাশাপাশি রংপুরবাসীর কাছে একটি ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রীর রংপুর আগমনে আমরা পঞ্চগড়বাসী রংপুর জেলা স্কুল মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছি।

    একই কথা জানান পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজি আল তারেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জল।

    জানা যায়, পঞ্চগড় থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩০০টি বাস, ৪০০টি মাইক্রোবাস ও দুইটি ট্রেনের মাধ্যমে রংপুরের উদ্দেশ্যে রওনা হন নেতাকর্মীরা।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ