ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • শীতলক্ষ্যায় ধাক্কা দেওয়া সেই জাহাজসহ ১৪ নাবিক আটক

    শীতলক্ষ্যায় ধাক্কা দেওয়া সেই জাহাজসহ ১৪ নাবিক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবিতে ৩৪ যাত্রী নিহত হওয়ার ঘটনায় ধাক্কা দেওয়া জাহাজসহ ১৪ নাবিক আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) তাদের আটক করা হয় বলে জানা গেছে।

    নারায়ণগঞ্জের ডিসি মোস্তাইন বিল্লাহ জানান, বেলা সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড সদস্যরা তাদের আটক করেন।

    গত রবিবার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ শহরের বিআইডব্লিউটিএ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমএল সাবিত আল হাসানকে কার্গো জাহাজ এসকেএল-৩ পেছন থেকে ধাক্কা দিলে ডুবে যায়। লঞ্চের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অনেকে। পরে ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।


    এ ঘটনায় বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে লঞ্চ ডুবিয়ে ৩৪ যাত্রীকে হত্যার অভিযোগে মামলা করেছে বিআইডব্লিউটিএ।

    ডিসি মোস্তাইন বলেন, লঞ্চটিকে ধাক্কা দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া কোস্টগার্ড স্টেশনের কাছে গিয়ে নোঙ্গর করেছিল এসকেএল-৩ নামের জাহাজটি। সেখান থেকে জাহাজের ক্যাপ্টেনসহ ১৪ নাবিককে আটক করেছেন নারায়ণগঞ্জের কোস্ট গার্ড সদস্যরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ