ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহী মেডিকেল কলেজে আরও ১৩ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেল কলেজে আরও ১৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন পাঁচ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ জন। মৃতদের মধ্যে রাজশাহীর আট জন, চাঁপাইনবাবগঞ্জের চার জন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন।

    রামেক হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন। এর মধ্যে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নাটোরের ৭ জন, নওগাঁর ৪ জন, পাবনার একজন এবং কুষ্টিয়ার একজন।

    এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৪৪ জন। এদের মধ্যে রাজশাহীর ১৮৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৯ জন, নাটোরের ২০ জন, নওগাঁর ২৫ জন, পাবনার ৭ জন, কুষ্টিয়ার ৫ জন, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গার একজন করে।

    গতকাল রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৭৩টি নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা পজেটিভ আসে। শনাক্তের হার ৪৩ দশমিক ৪৩ শতাংশ। নাটোর জেলার ১১১টি নমুনায় ২৬ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ছিলো ২৩ দশমিক ৪২ শতাংশ। নওগাঁ জেলার ১৩৯টি নমুনায় ৩৫ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ছিলো ২৫ দশমিক ১৮ শতাংশ। এদিন চাঁপাইনবাবগঞ্জের ১৩৩ নমুনা পরীক্ষায় ৩২ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ২৪ দশমিক ৬ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ